ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল এগারোটায় এ উপলক্ষে একটি র্যালি বোয়ালমারী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা এবং মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।