ফরিদপুরের সদরপুর উপজেলায় ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার সদরপুর বাজার ও সাড়ে সাত রশি বাজারে ভোজ্য তেলসহ খাদ্য দ্রব্যের অতিরিক্ত দাম, মজুত ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৫ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৬ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।

আজ রবিবার সদরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ভ্রাম্যমান অভিযান পরিচালনা করছি। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে উপজেলার বাজার গুলোতে এ অভিযান অব্যাহত থাকবে।