ফরিদপুর জেলার নয়টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম।রবিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যান ও অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পূরুস্কৃত করেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম সেবা।
এ সময় উপস্থিত ছিলেন মো. জামাল পাশা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ফাহিমা কাদের চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল), মো. সুমিনুর রহমান সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল), সুমন কর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জানা যায় জিয়ারুল ইসলাম ২০২১ সালের ২৮ আগষ্ট চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।যোগদানের পর থেকে তিনি থানা চত্বরকে নান্দনিক ভাবে সাজানোর পাশাপাশি জনকল্যানে মানবিক পুলিশ অফিসার হিসেবে প্রতিনিয়ত জনসাধারনকে সেবা দিয়ে যাচ্ছেন।এছাড়া চরভদ্রাসন উপজেলাকে মাদক মুক্ত করতে মাদক ব্যাবসায়ী ও সেবিদের বিরুদ্ধে নিয়েছেন কঠোর পদক্ষেপ।
পুলিশি সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দিতে মাঝে মধ্যেই ছুটেযান উপজেলার দুর্গম চরাঞ্চলে।মাদক, জঙ্গীবাদ ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিতে চালান নানা প্রচার প্রচারনা। তার এই সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার বিষয়ে ওসি মো.জিয়ারুল ইসলাম বলেন প্রত্যেক পুরস্কারই কর্মকর্তাদের দায়ীত্ববোধ ও কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়।তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ফরিদপুর জেলার মানবিক পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দোয়া কামনা করেন তিনি।