“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় বীমা দিবস-২০২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টার দিকে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ জাহাঙ্গীর কবির,বীমা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আলমগীর হোসেন মোল্যা প্রমূখ।
বক্তারা বীমা কোম্পানীর প্রতি আস্থা রেখে মানুষের জীবন ও সম্পদের আর্থিক ঝুঁকি নিরসনের উপর জোর দেন। সভাটির সার্বিক সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ গোলাম মোর্তজা।