ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে ১০৩ পিচ ইয়াবা ও একটা নীল রঙের FZ-S VERSION-3 মোটর সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফরিদপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ, রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯. ফেব্রুয়ারি  সকাল ১০.৪৫ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন গুহলক্ষীপুর  হতে ধৃত আসামী হৃদয় শেখ এর বসত ঘরের সামনে বারান্দা হতে হৃদয় শেখ (২০) পিতা-মাসুদ পারভেজ, মাতা-রিনা বেগম, সাং-মামুদপুর এ/পি (বর্তমান) গুহলক্ষীপুর লাশকাটা বস্তি, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে একটি নীল রংয়ের FZ-S VERSION-3 এবং ১০৩ (একশত তিন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।  উক্ত আসামীর বিরুদ্ধে এসআই/ভাস্কর কুন্ডু বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করেন।