ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ওকাপ এনজিও প্রতিষ্ঠান নিজ কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

অভিবাসীদের স্বার্থ সুরক্ষায় উক্ত এনজিওটি স্থানীয় সাংবাদিকদের নিয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এ সভার আয়োজন করেন। সভাটির সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন উপজেলা ওকাপ এনজিও’র ফিল্ড অফিসার মোঃ রেজাউল করিম।

সভায় অভিবাসীদের স্বার্থ সম্পর্কিত অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আঃ ওহাব মোল্যা, আব্দুস সবুর কাজল, লিয়াকত আলী লাভলু, আসলাম বেপারী, সাইফুর রহমান (উজ্জল),নাজমুল হাসান, ও রতন টিকাদার প্রমূখ।