ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিয়ার খান বলেন, ‘রাজাকার পুত্রকে উপজেলা কমিটিতে পদায়ন’ প্রসঙ্গে শিরোনামে একটি অভিযোগ পত্র ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগটি কে বা কাহারা আমাদের নাম এবং স্বাক্ষর জালিয়াতি করে পাঠিয়েছে তা আমাদের জানা নেই।
মিথ্যা অভিযোগে অংশে গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম মুক্তিযুদ্ধের সময় মহান স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থানকারী এবং সক্রিয় রাজাকার আব্দুর রহমানের কনিষ্ঠ পুত্রকে উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে মো: হারিচুর রহমান সোহানকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে অভিযোগটি বিভিন্ন যায়গায় পাঠানো হয়েছে। এ বীশোয়ে আমাদের কিছু জানা নেই এবং আমরা কোন স্বাক্ষর করে অভিযোগ করি নাই।
কে বা কাহারা এ অভিযোগ আমাদের নামের উপর স্বাক্ষর করে পাঠিয়েছে তা আমারা জানিনা। জালিয়াতি তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করছি।
বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান খান, বহির খান, খান আসাদুজ্জামান টুনু, মুন্নু খান, আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, শেখ আব্দুল সালাম উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনায়েত হোসন, গোপালপুর ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মো: রিয়াজ মুস্তাফিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।