পাবনার চাটমোহর উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় ধা‌নের বীজতলা কোল্ড ইনজু‌ড়িহ‌তে রক্ষায় এলাকায় জন‌প্রিয় হ‌চ্ছে প‌লি‌থিন শে‌ডে বীজতলা।
এ পদ্ধ‌তি‌তে বীজতলা  এক‌দি‌কে যেমন চারা পচনের হাত থেকে রক্ষা পা‌চ্ছে অন‌্যদি‌কে সময় কম লাগায় দ্রুত আসছে ফসল। যার ফ‌লে কৃষক পর্যা‌য়ে বৃদ্ধি পা‌চ্ছে প‌লি শে‌ডে বীজ উৎপাদ‌নের আধু‌নিক এই কৌশল।
এ বিষয় চাটমোহর উপজেলার  উপসহকারী কৃ‌ষি কর্মকর্তারা মাঠ পর্যা‌য়ে গিয়ে  বিভিন্ন  কৃষক‌দের মাঝে  পরামর্শ দি‌চ্ছেন এবং এই পদ্ধ‌তি‌তে বীজতলা কর‌তে কৃষক‌দের উদ্ধুদ্ধ ক‌রে যা‌চ্ছেন।
 উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ জানান, গত বছর বো‌রো মৌসু‌মে চাট‌মোহ‌রের মথুরাপুর গ্রা‌মের ৭৫ জন কৃষ‌কের ১৫০ বিঘা জ‌মি‌তে সরকা‌রি ব‌্যবস্থাপনায় সমলয় এ বো‌রো ধান উৎপাদন কার্যক্রম গ্রহন করা হয়। সেখা‌নে ট্রেতে প‌লি‌থিন শে‌ড ক‌রে বীজতলা করা হয়। এ‌তে  ভা‌লো মা‌নের চারা উৎপাদন হওয়ায় কারণে কৃষকরা এবছরও পদ্ধ‌তি‌টি ধ‌রে রে‌খে‌ছে।
 উপজেলার মথুরাপুরের কৃষক মামুনুর রহমান ব‌লেন, প‌লি‌থিন শে‌ডে ঢে‌কে বীজতলা করায় চারা রোগ ও পচন হ‌তে রক্ষা পা‌চ্ছে। দৃত বৃ‌দ্ধিও দ্রুত হ‌চ্ছে চারা।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার এ.এ. মাসুম বিল্লাহ জানান কৃষকরা এ পদ্ধ‌তির সুফল পে‌য়ে‌ছেন ব‌লেই পদ্ধ‌তি‌টি ব‌্যাপক ভা‌বে সাড়া ফে‌লে‌ছে।কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডাতে চারার সুরক্ষা প্রদান করে  ধানের চারা সতেজ রাখে, রোগ বালাই কম হয় ও দ্রুত চারা বৃদ্ধি হওয়ায় কৃষক চারা রোপন দ্রুত করতে পারে।