ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই জন মহিলাসহ ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালমারী থানা পুলিশ মারামারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ১০ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দৈত্যরকাঠি গ্রামের দাউদ বিশ্বাস, বালিয়াপাড়া গ্রামের আক্তার মোল্যা, রুনা বেগম, রহিমা বেগম, গুনবহা গ্রামের রাসেল মিয়া, ইরাদুল শেখ, মফিজ শেখ, হিটলু শেখ, মামুন শেখ, বদিয়ার শেখ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক আক্কাস আলী বলেন,  বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ১০ আমামীকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামীদের মধ্যে ২ জন মহিলা ও ৮ জন পুরুষ।