আবু দাউদ মোল্লাকে সভাপতি ও উৎপল কুমার ভৌমিককে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট উদীচী মধুখালি শাখা কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার দুপুর ২ টায় মধুখালির মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত দ্বি বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) রেজাউল করিম, সহসাধারণ সম্পাদক উত্তম দত্ত ও জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট প্রীতিকনা রাহা প্রমুখ।
সম্মেলনে উদীচী শিল্পীবৃন্দ গনসংগীত পরিবেশন করেন।