ফরিদপুরের চরভদ্রাসনে করোনা প্রতিরোধে পথচারিদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।
২৭জানুয়ারী বৃহস্পতিবার বিকেল সারে ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পথচারিদের মাঝে মাস্ক বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার, ইউএনও তানজিলা কবির ত্রপা, এসিল্যান্ড মোঃজিল্লুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম।
পরে সদর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যাবহারের গুরত্ব নিয়ে জনসাধারনের মাঝে গুরত্বপূর্ন আলোচনা করা হয়।
এ সময় সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান উপস্থিত ছিলেন।