ফরিদপুরের আলফাডাঙ্গায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ( ফেজ) প্রকল্পের আওতায় সুফলভোগী ১৭ জন খামারিদের মধ্যে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়।
এসব বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল্লাহ মোহাম্মদ আহসান, জেলা ট্রেনিং অফিসার এ কে আসজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা (রানা), প্রেসক্লাব সভাপতি এনায়েত হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি মো.ইকবাল হোসেন, দৈনিক ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবদেক মো.মুজাহিদুল ইসলাম নাঈম, বার্তা বাজারের ফরিদপুর জেলা প্রতিনিধি মিয়া রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা (রানা) জানান, ‘ফেজ প্রকল্পের আওতায় ১৭ জন সুফলভোগী খামারিদের মধ্যে এসব প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৮ জন গাভী পালন, ২ জন হৃষ্ট-পুষ্টকরণ, ৫ জন ছাগল পালন ও ২ জন মুরগী পালন সিআইজির সদস্য রয়েছে।