ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর বাজারে পাঁচটি প্রতিষ্ঠানে ১০হাজার ৫শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার দুপুরে সদরপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, বন্ত্র ও পাট মন্ত্রনালয়ে জেলা মূখ্য পরিদর্শক মোঃ গোলাম ছরওয়ার তালুকদার ও সদরপুর থানা পুলিশ।
উক্ত অভিযানে একটি পাটের গুদামজাত করায়, তিনটি চাউলের আড়তে পাটজাত পণ্যের মোড়ক ব্যবহার না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে ১টি বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯এর ৪৩/৪৫ ধারায় জরিমানা করে।
ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানের একাংশ।