ফরিদপুরে ১০  শয্যা বিশিষ্ট  মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে ।
আজ বুধবার  দুপুর দেড়টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব এ কে আজাদ ঢাকা হতে স্বপরিবারে হেলিঃ যোগে নিজ বাড়ি চরকমলাপুর,ফরিদপুর সদর আগমন  করে  তার মা মাজেদা বেগমের নামে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতাল উদ্ভোদন করেন।
এ  সময়ে উপস্থিত ছিলেন ফরিদপুর  এর  জেলা প্রশাসক  অতুল সরকার, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ  জেলা  আওয়ামীলীগের  দলীয় নেতাকর্মীসহ অন্যান্য   ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।