ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস এর  সার্বিক সহযোগিতায় ‌ ২৫ নং ওয়ার্ডের  অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় ‌।
পৌর মেয়র অমিতাভ বোস এর  ঘষিত ২৫ নং ওয়ার্ড একটি মডেল ওয়াড রুপান্তরিত করার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে এই আজ শুক্রবার এ  কার্যক্রম পালন হয়।
২৫ নং ওয়ার্ড কাউন্সিল সৈয়দ আওয়াল হোসেন তনুর  সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
তারা অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার জন্য ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন তনুকে ধন্যবাদ জানান। এবং এ কর্মসূচিতে সহায়তা করার জন্য পৌর মেয়র  অমিতাভ বোস এর কাছে  কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।