ফরিদপুরে মরহুম  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 আজ  দুপুর ১ টা ৪০ মিনিটে   ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদে ফরিদপুর জেলা ছাত্রদলের  উদ্যোগে ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুর সভাপতিত্বে  মরহুম জিয়াউর রহমানের ৮৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এ  দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়।
 এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কায়েস উদ্দিন সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা ।
বিএনপি’র প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী  উপলক্ষে এ  দোয়া মাহফিলের আয়োজন করা হয়।