ফরিদপুরের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় নার্সিং সেবা স্টেশনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ স্টেশনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস, এম ইফতেখার আজাদ।
হাসপাতাল সুত্রে জানাগেছে, ৫০ শয্যা বিশিস্ট এ হাসপাতালে একটি নার্সিং সেবা স্টেশন থাকায় রোগীদের সেবা দিতে হিমসিম খেতে হতো। নগরকান্দা বাসির স্বাস্থ্যসেবার মান বাড়াতে নার্সিং সেবা ২য় স্টেশনটি উদ্বোধন করে এ নতুন উদ্যোগ গ্রহন করেন।
এ ছাড়াও মুমুর্ষ রোগীদের উন্নত চিকিৎসার জন্য নগরকান্দা থেকে ফরিদপুরে বহন করার জন্য এ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ দুইশত টাকা কমিয়ে ছয় শত টাকা নির্ধারন করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পলাশ সাহা, ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ আল আমিন, ডাঃ মাজহারুল ইসলাম, নার্সিং সুপারভাইজার সালেহা পারভীন প্রমূখ।