সর্বভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি বিশিষ্ট দানবীর অম্বিকাচরণ মজুমদারের ১৭১ তম জন্মবার্ষিকী ফরিদপুরে পালিত হয়ছে। এই উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সোসাইটি ফোরাম ফরিদপুর এর আয়োজনে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোশাররফ আলী এর সভাপতিত্বে মণীষী অম্বিকাচরণ মজুমদার  জন্ম বার্ষিকীতে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের  সিনিয়র সহ-সভাপতি জনাব শামীম হক, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সাংবাদিক প্রবীরকান্তি বালা,  নির্মলেন্দু  চক্রবর্তী শংকর,ফরিদপুর চেম্বার অব কমার্সের পরিচালক আলী আশরাফ পিয়ার, সরকারি সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ ।

এ সময় বক্তারা প্রবীণ রাজনীতিবিদ সর্বভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি অম্বিকাচরণ  মজুমদার প্রসঙ্গে বলেন তিনি না থাকলে হয়তো ফরিদপুরকে শিক্ষা সংস্কৃতিতে এতটা সমৃদ্ধ করে  গড়ে তোলার জন্য অন্য কেউ এতটা অবদান রাখতো না। ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজ,সরকারী সারদা সুন্দরী কলেজ,ফরিদপুর পৌরসভা,ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হল সহ বিভীন্ন প্রতিষ্ঠান গড়ে অম্বিকাচরণ মজুমদার শুধু ফরিদপুরকেই নয়  বাঙালি জাতির বিশাল একটা অংশকে  সমৃদ্ধ করেছে।