ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (২০২১-২৩) এর নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ কে গতকাল রাতে  সংবর্ধনা দেওয়া হয়েছে।
 ফরিদপুরের  ঐতিহ্যবাহী হাজী শরিয়তুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বাজার সংলগ্ন হোটেল পার্ক প্যালেসে এর সামনে এ   সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
 হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রশিদ এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
এ ছাড়াও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নব -নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম সহ পরিচালনা পর্ষদের নির্বাচিত সকল সদস্যবৃন্দ, ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনি সহ হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও ব্যবসায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন দেশের আর্থিক খাতে ব্যবসায়ীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই এই ব্যবসা জগতের উন্নয়নসহ ব্যবসার ঐতিহ্য ধরে রাখার জন্য দক্ষ সংগঠক এর একান্ত প্রয়োজন।
এরই ধারাবাহিকতায় ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (২০২১-২৩) এর নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ জেলার ব্যবসাজগতের ঐতিহ্য ধরে রাখবে বলে প্রত্যাশা করেন। একই সাথে ব্যবসার মুল ধারা বজায় রেখে ব্যবসায়ীদের ন্যার্য অধিকার রক্ষাসহ নানা উন্নয়নকল্পে ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন নব-নির্বাচিত পরিচালোনা পর্ষদ।