‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২০২১-২২ অর্থ বছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন ইউএনও মো. রেজাউল করিম।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. রেজাউল করিম।