ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার আয়োজনে নির্বাচনী আরচরণ বিধি, আইন শৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৫ই জানুয়ারী ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর পুলিশ সুপার বিপিএম সেবা মোঃ আলিমুজ্জামন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারসহ প্রমুখ।

উক্ত সভায় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আগামী ৫ই জানুয়ারি ৫ম ধাপে সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে একটি সুষ্ঠ, অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, কোন প্রভাবশালী ব্যাক্তি হক না কেন জনগন যাকে ভোট দিবে তিনিই নির্বাচিত হবেন।