ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার মহান বিজয় দিবসের সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার ।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জিল্লুর রহমান।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিােদ্ধাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের কৃত্তি ও স্মৃতিচারণ করে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফকরুজ্জামান মাষ্টার, আবুল কালাম, মোঃ আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ও মুক্তিযোদ্ধা সন্তান শেখ মনিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী সহ চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী উপস্থিত ছিলেন।