ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের স্ত্রী বিথি বেগম (৩৫)। রোববার, (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নাওড়াকান্দী এলাকায় এঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেনের বাড়ী ওই ইউনিয়নের পুটিয়া গ্রামে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, নিহত আলমগীর হোসেন সকালে তার স্ত্রী আটঘর হাই স্কুলের শিক্ষিকা বিথি বেগমকে মোটর সাইকেল যোগে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্যেশ্যে বাড়ী থেকে বের হয়। মোটরসাইকেলটি নাওড়াকান্দী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুটি দ্রুতগামী মোটর সাইকেল এসে তাদের গাড়ীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেনের মৃত্যু হয়। তিনি আরো বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।