“ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগন” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে ৫ম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে।উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার সকাল সারে ১০টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন।

পরে নানা শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।র‌্যালীটি স্বাধীনতা চত্বর হতে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পরিষদ চত্বরে শেষ হয়।উপজেলা সহকারী কমিশসার(ভূমি) মোঃজিল্লুর রহমান এর সভাপতিত্বে পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল হক,মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,শিক্ষিকা শিরিন সুলতানা,সাংবাদিক মেজবাহ উদ্দিন ও আবুল কালাম প্রমুখ।

সভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের সাফল্য ও অর্জন তুলে ধরা হয়।এছাড়া আলোচনা শেষে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপুরনের গল্প বিষয়ের উপর উপস্থিত বক্তৃতা,আবৃতি,বিতর্ক প্রতিযোগিতা ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরনের গল্পের উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।