ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হেেয়ছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন শেষে পরিষদের প্রধান ফটকের সামনের রাস্তায় কিছু সময় মানববন্ধনে অংশ নেয় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও নানা শ্রেনী পেশার মানুষ।

ইউএনও তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে কনফারেন্স রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃজিল্লুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃজিয়ারুল ইসলাম, চরভদ্রাসন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীন(কামাল), সাংবাদিক মেজবাহ উদ্দিন ও আবুল কালাম প্রমুখ।

বক্তারা সমাজের বিভিন্ন স্তরের দুর্নীতি প্রতিরোধে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।