ফরিদপুরের নগরকান্দা খাদ্য গুডাউনে সরকারি ভাবে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু।
জানাগেছে এ বছর উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৪৭ জন কৃষকের নিকট থেকে সরাসরি ৪ শত ৩৫ মেঃ টন আপন ধান সংগ্রহ করা হবে। প্রতিকেজী ধানের মূল্য ২৭ টাকা কেজী নির্ধারন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত চলবে এ ধান সংগ্রহের কার্যক্রম।
এসময় লটারীর মাধ্যমে ধান সরবরাহ করার জন্য কৃষক বাছাই করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা খাদ্য ভান্ডার রক্ষক মোহাম্মদ আলী আজগর সহ এলাকার ধান চাষীরা।