ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের মৃর্ধার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। এরা হলেন, ঐ গ্রামের আইয়ুব মৃর্ধার ছেলে সাজিদ(৪) ও মজিবুর মৃর্ধার ছেলে তরিকুল (৫)। আইয়ুব মৃর্ধা ও মজিবুর মৃর্ধা আপন ভাই।
আইয়ুব মৃর্ধা জানান, সোমবার দুপুর ১টার পর থেকে সাজিদ ও আমার ভাতিজা তরিকুলকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক খুঁজা-খুঁজির পর দুপুর আড়াইটার দিকে বাড়ীর পাশে পুকুরের পানিতে দুই ভাইয়ের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। কখন কিভাবে পানিতে ডুবেছে তা কেউ বলতে পারেনি।
ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তালমা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভাইয়ের এক সাথে মৃত্যু এমন দূর্ঘটনা আমি কোনদিন দেখিনি। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।