ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ডিক্রিরচরে বিনামূল্যে লেন্সসহ চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সার্বিক ব্যবস্থাপনায় সদর উপজেলার ৫ নম্বর ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ৫ নম্বর ডিক্রিরচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আলম শেখ।

এ সময় স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের লেন্সসহ চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় ভুক্তভোগীরা এ ধরনের উদ্যোগ নেওয়ার সাধুবাদ জানিয়েছেন।

এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।