আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি প্রতিহত করতে ফরিদপুরের সালথায় ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের চণ্ডীবদ্দি স্ট্যান্ডে দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ-ফরিদপুর সীমান্তবর্তী চণ্ডীবদ্দি স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়। দিনভর নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান। একই সঙ্গে লকডাউন প্রতিহত করতে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজ খান, শাফিকুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিব।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সদস্য মো. নুরুল ইসলাম মাতুব্বর, ইমরান হুসাইন ও শাহজাহান শরীফ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, যুবদল নেতা মো. জসিম মোল্লা, লিটন মাতুব্বর ও বালাম বিশ্বাসসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে দলীয় নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরোধিতা করে বক্তব্য দেন। তাঁরা এ কর্মসূচি প্রতিহত করতে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান। সংশ্লিষ্ট নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নির্দেশনায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। দিনভর ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী চণ্ডীবদ্দি স্ট্যান্ড এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলে।