খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা তথা ভবানীগঞ্জ এলাকার আলোকিত সন্তান বিজয় কৃষ্ণ পাল জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসবে প্রথম স্থান অর্জন করেছেন। বিজয় কৃষ্ণ পাল জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এলাকার মুখ উজ্জ্বল করেছেন।
বিজয় খোকসা উপজেলার ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু বিমল কুমার পালের সন্তান ও ঢাকা তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞানে শিক্ষার্থী।
বিজয় নৌকাবাইচের এক উত্তেজনাপূর্ণ ও জীবন্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করে তিনি জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।
বিষয়টি আনন্দ ও গর্বের বিষয় হলো, তার পুরস্কারজয়ী আলোকচিত্রে যে নৌকাটি স্থান পেয়েছে, সেটি এই এলাকার, ধোকড়াকোল, কুঠিপাড়ার ঐতিহ্যবাহী ‘নিউ লালনশাহ একতা এক্সপ্রেস’।
এলাকার নৌকাবাইচের ঐতিহ্য, আবেগ ও সৌন্দর্য আজ জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছে বিজয় কৃষ্ণ পালের অসাধারণ আলোকচিত্রের মাধ্যমে। এটি নিঃসন্দেহে ধোকড়াকোল, কুঠিপাড়া ও খোকসাবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের মুহূর্ত।
এ অর্জন শুধু একজন আলোকচিত্রীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি এলাকার ঐতিহ্য ও পরিচয়েরও গর্বিত স্বীকৃতি।
বাবু বিমল কুমার পাল ও তার পরিবারের প্রতি আন্তরিক অভিনন্দন। বিজয় কৃষ্ণ পালের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক।
অভিনন্দন বিজয় কৃষ্ণ পাল। তোমার সাফল্যে আমরা গর্বিত।
ছবি; ১) বিজয় কৃষ্ণ পালের ছবি। ২) পুরস্কার গ্রহণের ছবি। ৩) পুরস্কার প্রাপ্ত আলোকচিত্র।