হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাহিনীটি। সন্দেহজনক চলাচল ও চোরাচালানের তথ্য দিতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় হিলি চেকপোস্ট পরিদর্শনকালে দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) এসব কথা বলেন।

তিনি বলেন, বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে চোরাচালান, মাদক, মানবপাচার, অস্ত্রপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।