ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের ব্যারাক ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ব্যারাকে না পৌঁছে পাশের পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।

থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত পুলিশ সদস্যদের আবাসিক দোতলা ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। সেটি পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর বিকট শব্দ ও ধোঁয়া দেখা যায়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।