ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলআড়ালিয়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্ধ্যপূর্ব এ মিছিল অনুষ্ঠিত হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক সারাদেশে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি বিলআড়ালিয়া বাজারের দক্ষিণ পাশ হতে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ এলাকায় এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান ভুট্টো, রেজাউল ইসলাম মিয়া, হাফিজুর রহমান মাস্টার, উপজেলা জাসাসের সহসভাপতি শেখ সবুজ, মেগচামী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শিকদার, মেগচামী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন, মেগচামী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদের, এনায়েত হোসেন খান, কামাল সেখ, ওসমান সরদার, দিপু খান, কৃষকদল নেতা জাফর শেখ, জামাল মিয়াসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।