ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এ মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে ১৭ রানে হারিয়েছে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার (২৭ নভেম্বর) শরীয়তপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ফরিদপুর ৫০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক মো. আইয়ান আর. রায়ীম অপরাজিত ৪২ এবং এমএ রাসেল ৩৫ রান করেন।

জবাবে মাদারীপুর ৪৬.৫ ওভারে ১৫১ রানে অলআউট হয়। ফরিদপুরের বোলার মো. আবদুল্লাহ ৪টি, তামিম মিয়া ৩টি এবং খন্দকার এইচ. রাজ ২টি উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ফরিদপুর দলের অধিনায়ক মো. আইয়ান আর. রায়ীম ম্যাচসেরা নির্বাচিত হন।