সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গোরস্থান সংলগ্ন ময়দানে ওয়াজ মাহফিলে দোয়া চেয়েছেন অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালিয়া কবরস্থান মাঠে, বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত চলা ওই মাহফিলের আয়োজন করে স্থানীয় কবরস্থান কমিটি ও ইসলামী যুবসমাজ।
উক্ত মাহফিলে বাহিরদিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আবুল খায়ের সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন মাওলানা ফয়জুল্লাহ নোমানী (নরসিংদী), প্রধান বক্তা ছিলেন মুফতি আতিকুর রহমান সাবেরী (ব্রাহ্মণবাড়িয়া)। এ ছাড়া ফরিদপুর কোর্টপাড় জামে মসজিদের খতিব মাওলানা ইমরান হোসেনসহ স্থানীয় আলেমবৃন্দ ওয়াজ করেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন টুকু মাতুব্বর, তারা মিয়া, ফজলু মাতুব্বর, মো. জাকির হোসেন, আইয়ুব মাস্টার, সালাম মোল্যা, লুৎফর মাতুব্বর, হাসান মোল্যাসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও দিনদার মুসল্লীয়ান ইকরাম।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অত্র ইউনিয়নের সম্ভাব্য পদপ্রার্থী ছরোয়ার হোসেন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, এই মাটির টানে আপনাদের মাঝে বারবার ছুটে আসি। আমি ইউনিয়নবাসীর সেবা করতে চাই। তাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।
উক্ত ওয়াজ মাহফিলের সৌজন্যে ছিল গোপালিয়া প্রবাসী কল্যাণ সংগঠন এবং আরজগুজারে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা লুৎফর রহমান।