সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া একাদশ দলকে ০-২ সেটে পরাজিত করে নগরকান্দা উপজেলার অনির্বাণ যুব সংঘ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে ভলিবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান বদু, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বাহালুল মাতুব্বর, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কে এম আবু সাঈদ, সাংবাদিকবৃন্দসহ ক্রীড়াপ্রেমী দর্শকেরা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চার এক অন্যতম খেলা ভলিবল। শুধু লেখাপড়া করে চাকরি করতে হবে এমন না – ভালো খেলোয়াড়ও হতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে আকর্ষণীয় ফ্রিজ ও টিভি পুরস্কার তুলে দেন।