ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা দলের মধ্যকার ম্যাচ দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এনডিসি দেব কুমার পাল, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন খন্দকার, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব মো. হিয়াউর রহমান, মতিউর রহমান মোকসেদ, ঢাকা বিভাগের ক্রিকেট কোচ মোখলেসুর রহমান বাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, ক্রীড়া সংগঠক মাসুদুর রহমান চুন্নুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মুন্সীগঞ্জ জেলা দল ৪৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচটি চলছিল।