ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: আরিফুল ইসলাম রতন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সুজাউদ্দৌলা সুজাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধোবাউড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আল রাজী, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা আব্দুল সাত্তার, এস এম আসিফ ইকবাল শুভ, শফিকুর রহমান তানভির, আরিফ মন্ডল, আরিফুল ইসলাম রতন, এস এম সাহেদ রহমত, মোহাম্মদ রফিক মিয়া, এমদাদুল হক, মোহাম্মদ খোকন মিয়া, মুন্সি আবু জাফর, ফুল মিয়া, বাবুল, শাকিল ও শফিকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সভাপতি সুজাউদ্দৌলা সুজা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পদ-পদবির পেছনে না ছুটে দলকে ভালোবেসে কাজ করতে হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে আগামী দিনে কমিটি গঠন করা হবে, ইনশাআল্লাহ।
এ সময় ধোবাউড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ ও নির্বাচিত কমিটি না থাকার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, বিগত ২৪ বছর ধরে ধোবাউড়া উপজেলা যুবদল কমিটি-সংক্রান্ত নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নেতৃবৃন্দ নবনির্বাচিত জেলা সভাপতি ও সংশ্লিষ্ট নেতাদের প্রতি দ্রুত ধোবাউড়া উপজেলা যুবদলের একটি নির্বাচিত ও কার্যকর কমিটি গঠনের আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ধোবাউড়া উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাবেন।