ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ন্যাচারাল মেডিসিন, আকুপাংচার ও কাপিং (হিজামা) থেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

আজ বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ বদর উদ্দিন ও চিকিৎসক ডা. মো. মকবুল হোসেন মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ আলাওল হোসেন তনু।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সুপার মার্কেট ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী, মার্কেটের অন্যান্য কর্মকর্তা ও মার্কেটের মালিকগণ।

আলোচনা সভায় বক্তারা প্রচলিত চিকিৎসাব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা ন্যাচারাল মেডিসিন, আকুপাংচার, হিজামা থেরাপি, ফিজিওথেরাপি, জীবনযাত্রার পরিবর্তন এবং স্বাস্থ্য পরামর্শের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, রোগের ধরন অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।