মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. সুলতান মাহমুদ, পাংশা সরকারি কলেজের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মামুন অর রশিদ জোয়ার্দ্দার, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহমেদ, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন খান, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু মুছা আশয়ারী, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. মাসুদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর ই আলম ইমরোজ, বীর মুক্তিযোদ্ধা মো. ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মো. আয়েন উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।