ফিচার ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বর্তমান প্রজন্মের একটি বড় অংশের কাছে দারুণ জনপ্রিয় এবং অনুপ্রেরণার এক প্রতীক। মহাকাশ অভিযান থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাঁর নানামুখী উদ্যোগ তরুণদের মনে গভীর রেখাপাত করেছে। ভবিষ্যতের প্রযুক্তি বিনির্মাণের কারিগর হিসেবে তাঁকে অনেকেই আধুনিক যুগের সবচেয়ে সফল উদ্ভাবক হিসেবে গণ্য করেন। তবে এই আকাশচুম্বী জনপ্রিয়তার আড়ালে তাঁর ব্যবসায়িক নীতি এবং কর্মপদ্ধতি নিয়ে বিশ্বজুড়ে নানা মহলে তীব্র বিতর্ক রয়েছে।

মাস্কের এই বিশাল সাম্রজ্য প্রতিষ্ঠার পেছনে রয়েছে একের পর এক ঝুঁকি নেওয়ার ইতিহাস এবং কঠোর ব্যবসায়িক কৌশল। অনেক সময় প্রচলিত নিয়মনীতিকে পাশ কাটিয়ে বা কর্মপরিবেশের মান নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে তিনি তার প্রকল্পগুলো এগিয়ে নিয়েছেন। তাঁর এই ধরনের করপোরেট সংস্কৃতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন মন্তব্য প্রায়শই সমালোচনার ঝড় তোলে। বিশেষ করে সাধারণ কর্মচারীদের অধিকার এবং কর্মঘণ্টা নিয়ে তাঁর কড়া অবস্থান নানা মহলে নিন্দার মুখে পড়েছে।

তরুণদের অনেকেই ইলন মাস্কের কেবল আর্থিক সাফল্য এবং তাঁর উদ্ভাবনী ক্ষমতাকে দেখতে পান, কিন্তু এর পেছনের জটিল পথচলা সম্পর্কে তাদের ধারণা সীমিত। কীভাবে তিনি বিভিন্ন বাজার দখল করেছেন এবং প্রতিপক্ষকে কোণঠাসা করতে নানা কৌশল অবলম্বন করেছেন, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কমই হয়। অর্থনৈতিক সাফল্যের এই চকচকে মোড়কের পেছনে থাকা কৌশলগুলো নিয়ে তাই অর্থনীতিবিদ ও সমাজবিশ্লেষকদের মধ্যে রয়েছে ভিন্নমত। একদল তাঁকে সফলতার মূর্ত প্রতীক মনে করলেও অন্যদল তাঁর কার্যপদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করছেন।

সব মিলিয়ে ইলন মাস্কের ব্যক্তিত্ব এবং তাঁর করপোরেট নেতৃত্ব আজকের তরুণদের কাছে মিশ্র এক অনুভূতির জন্ম দিয়েছে। তাঁকে হিরো হিসেবে দেখার পাশাপাশি অনেকেই তাঁকে করপোরেট দুনিয়ার এক বেপরোয়া চরিত্র হিসেবেও চিহ্নিত করেন। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে সফল হতে হলে মাস্কের শুধু উদ্ভাবনী চিন্তাকে নয়, বরং তাঁর কর্মপদ্ধতির নেতিবাচক দিকগুলোও তরুণদের সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।