খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ নভেম্বর ২০২৬ দুপুরে কলেজের হলরুমে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ অত্র কলেজের সভাপতি আনিস-উজ-জামান স্বপন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খালেদ সাইফুল্লাহ রমেন, অধ্যাপক তাফিকুর রহমান, অধ্যাপক প্রবীর কুমার ভৌমিক, পরিদর্শক আইসিটি রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধী ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।