আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যুতের অপচয় রোধ করে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলমডাঙ্গার চিৎলা বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে হাটবোয়ালিয়া সাব-জোনাল অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মো. মাহাফুজুর রহমান, ওয়্যারিং পরিদর্শক হুছাইন মোহাম্মদ রিজভী এবং ভিলেজ ইলেকট্রিশিয়ান নুহু মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক দেলোয়ার হোসেন, হৃদয় মালিতা, খলিল প্রামাণিক, নাসির, রহেন মন্ডল, আশিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বিদ্যুতের অপচয় রোধ, প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার, অপ্রয়োজনে বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন কার্যকর উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে হাটবোয়ালিয়া সাব-জোনাল অফিস, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি।