ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্মিত মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিসি মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নবনির্মিত মার্কেটটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফরিদপুর সদর উপজেলার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
এর পূর্বে ফিতা কেটে ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে নতুন এ মার্কেটের কার্যক্রমের উদ্বোধন করা হয়।