ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সাংবাদিক ও দৈনিক আজকের বার্তার জেলা প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম হিরুর একমাত্র সন্তান মো. শরিফুল ইসলাম মাসুদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত ২০ নভেম্বর এ উপলক্ষে ঈশান গোপালপুর মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকদের আপ্যায়ন এবং পূর্ব খাবাসপুর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফুল ইসলাম মাসুদ।