ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
নানা আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলিসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেন অতিথিবৃন্দ।