ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: আরিফুল ইসলাম রতন।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হাজংপাড়া গ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে বাধা প্রদান, তথ্য সংগ্রহকারী কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করার অভিযোগে কামাল নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে হাজংপাড়া গ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ চলাকালে কামাল নামের ওই ব্যক্তি সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী কর্মীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। একই সময়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করেও বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগের ইন্ধনে তিনি এ ঘটনা ঘটিয়েছেন এবং সরকারি ফ্যামিলি কার্ড কার্যক্রমে বাধা সৃষ্টি করেছেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।