মোক্তার হোসেনঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ (২১শে নভেম্বর) বিকেলে ন্যাশনাল ব্যাংক পাংশা শাখায় গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল ব্যাংক পাংশা শাখার প্রিন্সিপাল অফিসার (পিও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মুহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ন্যাশনাল ব্যাংকের খুলনা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কাজী মাহমুদ হোসেন বক্তব্য রাখেন।
তিনি বলেন, ন্যাশনাল ব্যাংক পরিপূর্ণ সক্ষমতা নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকিং নিয়মের মধ্যে গ্রাহকরা স্বাভাবিক ভাবেই লেনদেন করছেন। মাঝে সাময়িক যে সমস্যা দেখা দিয়েছিল সেক্ষেত্রে সব ধরনের প্রতিকূল অবস্থা কাটিয়ে ন্যাশনাল ব্যাংক বর্তমানে প্রাণ ফিরে পেয়েছে। গ্রাহকদের ধৈর্য ও আন্তরিক সহযোগিতায় ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।
কাজী মাহমুদ হোসেন ন্যাশনাল ব্যাংকের নতুন সেবা সমূহের বিস্তারিত আলোচনা করেন। তিনি ন্যাশনাল ব্যাংকের পাংশা শাখা সহ খুলনা অঞ্চলের অগ্রগতির প্রশংসা করেন।
ন্যাশনাল ব্যাংকের কুষ্টিয়া শাখার এভিপি জিএম বেল্লাল আহম্মেদ, ন্যাশনাল ব্যাংক পাংশা শাখার ক্যাশ ইনচার্জ শহিদুল ইসলাম, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান, পাংশা পৌরসভার প্রাক্তন প্যানেল চেয়ারম্যান ডা. ধীরেন্দ্র নাথ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ফারুক ও উত্তম কুমার সাহা (কার্তিক সাহা) প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা ন্যাশনাল ব্যাংকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ন্যাশনাল ব্যাংকের সাথে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যাংকটির বিপুল সংখ্যক নারী পুরুষ গ্রাহক উপস্থিত ছিলেন।
শনিবার ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সমাবেশে খুলনা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কাজী মাহমুদ হোসেন বক্তব্য রাখেন