ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাভিদ সারওয়ার যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। এসময় দৌলতপুর থেকে বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ উপস্থিত ছিলেন। তিনি নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাভিদ সারওয়ারকে দায়িত্ব বুঝে দেন। ১৭ নভেম্বর নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাভিদ সারওয়ারকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন বা বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে অনিন্দ্য গুহকে দৌলতপুর উপজেলা থেকে নড়াইল সদর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। দৌলতপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাভিদ সারওয়ার এরআগে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার এটাই তার প্রথম কর্মস্থল।