প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয়ে ‘৭নং মোহাম্মদপুর ইউনিয়ন যুব সমাজ কল্যাণ সংগঠন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর দাগনভূঁঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের রূপনগর কাবাব হাউজে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সামছুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক মাকসুদুর রহমান মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব একরামুল হক সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মহিন উদ্দিন মহিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম রুবেল এবং সেনবাগ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. তাহিদ খাঁন।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মাকসুদুর রহমান মাসুদকে আহবায়ক, মো. সামছুল হক শামীমকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং জহুরুল হক চৌধুরী নোমানকে সদস্য সচিব করা হয়েছে।
এ সময় উপস্থিত অতিথিরা নতুন সংগঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তাঁদের সম্মانه নৈশভোজের আয়োজন করা হয়।
নবগঠিত এ সংগঠনটি এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।